Skip to content

২০১৯ সালে বিদেশ সফরে যাবেন না মোদি

আন্তর্জাতিক ডেস্ক ॥
সামনেই লোকসভার ভোটযুদ্ধ। রাহুলের উত্থানে আসন টলমল। লোকসভা নির্বাচনে তিনি বিজেপির মুখ হওয়া প্রেস্টিজ তো বটেই, গুরুদায়িত্বও রয়েছে ভোটে জেতার। এমন সময়ে বিদেশ ভ্রমণ বন্ধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন বছরে (২০১৯ সাল) আর কোনো বিদেশ সফরে যাবেন না তিনি।

চলতি বছরে এখন পর্যন্ত ১৪বার বিদেশ সফর করেছেন মোদি। এছাড়া বিগত সাড়ে চার বছরে ৪৬টি বিদেশ সফরে ৮৮টি দেশে সফর করেছেন তিনি। ২০১৯ সালে আর কোনো দেশ সফর না করলে প্রধানমন্ত্রী হিসেবে আর্জেন্টিনাই আপাতত তার শেষ বিদেশ সফর হয়ে থাকছে।

প্রধানমন্ত্রীর দফতরের সূত্রের বরাত দিয়ে ওয়ানইন্ডিয়ার এক সংবাদে বলা হয়েছে, নরেন্দ্র মোদির সফরসূচিতে আগামী বছরের জন্য কোনো বিদেশ যাত্রার উল্লেখ নেই। উল্লেখযোগ্য কোনো বৈঠকও নেই। যদিও বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, এটা চূড়ান্ত নয়। মোদিজি প্রচারের জন্য বিদেশ যাত্রা বিরত রাখবেন, এমনটা নয়। দেশের স্বার্থে তিনি বিদেশ যাত্রা করবেন।

ভোট বৈতরণী পাড় করতে মোদির ভাষণ জনগণের কাছে টনিকের কাজ করে বলে দাবি বিজেপির। আর সে কারণেই ২০১৯-এর লোকসভা ভোটের প্রচারে অধিকাংশ জায়গায় মোদিকেই চাইছে বিজেপি।

এছাড়া রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি ভাবিয়েছে সেনাপতি অমিত শাহকেও। নোট বাতিল, জিএসটি, পেট্রোল-ডিজেলসহ রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, সর্বোপরি কৃষিঋণ মওকুফ নিয়ে জনগণের রোষের মুখে দাঁড়িয়ে রয়েছে বিজেপি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫