Skip to content

ভোটাধিকার প্রয়োগে বাধা দিলে কঠোর ব্যবস্থা: র‌্যাব ডিজি

বাংলাভূমি ডেস্ক ॥
র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ভোটাধিকার প্রয়োগে যারাই বাধা দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার ঠাকুরগাঁওয়ে ধর্মীয় সম্প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, নির্বাচন এলেই একশ্রেণির সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালায় ও ভয়ভীতি দেখায় ভোট না দেয়ার জন্য। কিন্তু ভোটাধিকার প্রত্যেকের সাংবিধানিক অধিকার। এ ভোটাধিকার প্রয়োগে যারাই বাধা দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বেনজীর আহমেদ বলেন, ভোটকেন্দ্রে কেউ যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ছাড়া সংখ্যালঘুসহ সারা দেশে ভোটাররা যাতে নিবিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, তার সার্বিক ব্যবস্থা নিয়েছে র‌্যাব, বলেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫