Skip to content

ঐক্যফ্রন্টের অফিস ভবনে আগুন

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীর পুরানা পল্টনে প্রিতম জামান টাওয়ারে আগুন লেগেছে। শুক্রবার দুপুরে ভবনটির নবম তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৫তলার ভবটিতে জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় রয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার শাহাদাত হোসেন জানান, দুপুর ২টা ৪০ মিনিটে ভবনটির নবম তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ভবনটির তৃতীয় তলায় জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়। এ ব্যাপারে জাতীয় ঐক্যফ্রন্টের গণমাধ্যম সমন্বয়ক লতিফুল বারী হামিম বলেন, ঐক্যফ্রন্টের কার্যালয়ে আগুন লাগেনি। তবে আমরা এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হতে পারি।

ভবনটির নবম তলায় ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেডের কার্যালয়। এখানেই আগুনের সূত্রপাত হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫