Skip to content

ফেনীতে অত্যাধুনিক অস্ত্রসহ বিপুল গোলাবারুদ উদ্ধার

বাংলাভূমি ডেস্ক ॥
ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সভাপতি খুরশিদ আলমের বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব। শনিবার ভোরে উপজেলার চরচান্দিয়া এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আসন্ন জাতীয় নির্বাচনে নাশকতার পরিকল্পনায় দুর্বৃত্তরা অস্ত্র ও গোলাবারুদ মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। এ সময় যুবদল নেতা খুরশিদ আলমের বাড়ির পাশে পরিত্যাক্ত একটি ঘর থেকে ১০টি অত্যাধুনিক অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধার এসব অস্ত্রের মধ্যে ৮টি বিদেশি অস্ত্র, একটি পাইপগান, একটি শটগান ও ৩০ রাউন্ড গুলি রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫