Skip to content

আগুনে প্রাণ হারাল ঘুমন্ত দুই ভাই, বাবা দগ্ধ

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে দুই ভাই নিহত হয়েছে। একই ঘটনায় বাবা ইকবাল হোসেন (৫৫) দগ্ধ হয়েছেন। নিহত দুই ভাইয়ের নাম পলাশ (১২) ও তুষার (০৭)।

শুক্রবার দিবাগত রাতে মাতুয়াইল এলাকায় এ আগুন লাগে। এ ঘটনায় দগ্ধ ইকবাল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জাগো নিউজকে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে (শুক্রবার দিবাগত) কাউন্সিল রোড এলাকায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, আগুনে ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা দুই শিশু মারা গেছে। তাদের বাবা ইকবাল হোসেনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকের বার্ন ইউনিটে নেয়া হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫