Skip to content

আগামীকাল আলো আসবেই: রিজভী

বাংলাভূমি ডেস্ক ॥
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন ঘিরে চলছে বিরামহীন পুলিশি হয়রারি, মামলা ও গ্রেফতার। তবু ভোটার ও ধানের শীষের সমর্থকদের দলের পক্ষ থেকে আহ্বান জানাব-আগামীকাল আলো আসবেই।

তিনি বলেন, আজ রাত পোহালেই নির্বাচন। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় জনগণ অগণতান্ত্রিক শক্তি দুর্বৃত্তদের প্রতিরোধ করা শুরু করেছে। জনগণের শক্তির কাছে দুর্বৃত্তরা পরাজিত হবেই-এটিই ইতিহাসের শিক্ষা।

শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, বিস্তৃত বাংলার কুটিরে, নদীর ঘাটে, ধানের ক্ষেতে, বটের ছায়ায়, শহরের বুকে, নির্জন প্রান্তরে, পদ্মার চরে, মেঘনা-যমুনা-করতোয়া-ধলেশ্বরীর টেউয়ের চূড়ায় সর্বত্রই ধানের শীষের প্রতিচ্ছবি দেখা যায়।

‘সুতরাং এই ধানের শীষের প্রতীক স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। নিপীড়িত মানুষের প্রতীক, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতীক, আবেগ ও প্রত্যাশার প্রতীক, শান্তি-উন্নয়ন ও অগ্রগতির প্রতীক, দুঃশাসন থেকে মুক্তির প্রতীক।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫