Skip to content

ভোটের ফল যাই হোক আওয়ামী লীগ মেনে নেবে: প্রধানমন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ভোটের ফল যা-ই হোক না কেন, তা আওয়ামী লীগ মেনে নেবে।

তিনি বলেন, জনগণ স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দেবে। আপনারা জানেন, এ পর্যন্ত আমাদের ১০ নেতাকর্মী নিহত হয়েছেন। ভোটের ফল যা হয়, আমরা মেনে নেব। আওয়ামী লীগ মেনে নেবে।

এর আগে ভোট দিতে রোববার সকাল ৭টা ৫৪ মিনিটে রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে আসেন। পরে সকাল ৮টার পরে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

রাজধানীর ধানমন্ডি, হাজারিবাগ, নিউ মার্কেট এবং কলাবাগান থানা এলাকা নিয়ে ঢাকা-১০ সংসদীয় আসনের একটি ভোট কেন্দ্র ঢাকা সিটি কলেজ।

জাতীয় সংসদের এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুল মান্নান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫