Skip to content

গোপালগঞ্জে শেখ হাসিনা বিপুল ভোটে বিজয়ী

বাংলাভূমি ডেস্ক ॥
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মোট ১০৮টি কেন্দ্রের সবকটির ফলাফল পাওয়ার পর রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

ভোটগণনা শেষে জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। শেখ হাসিনার প্রাপ্ত মোট ভোট ২ লাখ ২৯ হাজার ৫৩৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এসএম জিলানী পেয়েছেন ১২৩ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী পেয়েছেন ৭১ ভোট।

সারাদেশে একযোগ রোববার সকাল ৮টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এখন চলছে গণনা। ইতোমধ্যে কোনো কোনো আসনের বেসরকারি ফলাফলা ঘোষণা করা হচ্ছে।

গোপালগঞ্জ জাতীয় সংসদের ২১৭ নম্বর আসন। গোপালগঞ্জ-৩ আসন বঙ্গবন্ধুর জন্মস্থান। দশম জাতীয় সংসদ নির্বাচনেও এ আসন থেকে এমপি হয়েছিলেন শেখ হাসিনা। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে জয়লাভ করেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫