Skip to content

বঙ্গবন্ধুর রক্ত কখনও হারে না

বাংলাভূমি ডেস্ক ॥
সুদর্শন, হাস্যোজ্জ্বল, সুবক্তা হিসেবে অল্পদিনেই সবার দৃষ্টি কেড়েছেন। নাম শেখ সারহান নাসের তন্ময়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি তিনি। তার বাবার নাম শেখ হেলাল উদ্দীন। আর তার দাদা হলেন বঙ্গবন্ধুর ভাই ও সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ আবু নাসের।

তার শরীরে বঙ্গবন্ধু পরিবারের রক্ত। এবারের নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়েছেন। প্রথমবারেই বাজিমাত করেছেন। বিপুল ভোটে জয়ী হয়ে প্রমাণ করেছেন বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি তিনি।

শুধু বঙ্গবন্ধুর রক্ত নয় উচ্চশিক্ষিত বটে শেখ সারহান নাসের তন্ময়। লন্ডন থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে ২০১৫ সালে দেশে ফেরেন। ফেরার পর বিয়ে করেন শেখ ইফরাহ তন্ময়কে। বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্মের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র তিনি। তন্ময় পেশায় ব্যবসায়ী আর তার স্ত্রী করেন শিক্ষকতা।

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী তন্ময় জীবনের প্রথম ভোটেই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। এই আসনে সবকটি কেন্দ্রে সর্বমোট ২ লাখ ২০ হাজার ৯১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ সালাম পেয়েছেন মাত্র ৪ হাজার ৫৯০ ভোট।

২০০১ সালে প্রধানমন্ত্রী যখন বাগেরহাট-১ আসনে নির্বাচন করেন তখন থেকেই তন্ময় রাজনীতিতে সক্রিয় হন। বিদেশে পড়ালেখার পাশাপাশি দেশে এসেই রাজনৈতিকসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন। তিনি খুব সুন্দর করে বক্তব্যও দিতেন। কথা বলেন ছোট ছোট করে গুছিয়ে।

ভোট প্রদান শেষে প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ তন্ময় জানান, বাগেরহাট- ২ সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। কেন্দ্রের প্রতিটি বুথের সামনে ভোটারদের লম্বা লাইনও ছিল। এ ছাড়া ভোটাররা নিজ দায়িত্বে সকালেই ভোট কেন্দ্রে এসেছেন।

‘তন্ময় অত্যন্ত পরোপকারী। কারও বিপদের খবর শুনলেই ছুটে আসেন। কোনো সমস্যার খবর পেলেই সমাধান করার জন্য অস্থির হয়ে যান। যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় এসেছে। তন্ময়ের জয়ে সত্যিই আমরা অত্যন্ত আনন্দিত, খুশি।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫