Skip to content

ঐক্যফ্রন্টের দাবি অবাস্তব : দীপু মনি

বাংলাভূমি ডেস্ক ॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে জাতীয় ঐক্যফ্রন্ট নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্র্নিবাচনর যে দাবি করেছে তা অমূলক ও অবাস্তব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি।

সোমাবার দুপুরে চাঁদপুরে নিজ নির্বাচনী কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডা. দীপু মনি বলেন, আওয়ামী লীগ কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং প্রতিহিংসার শিকার হয়।

নির্বাচনের ফলাফল মেনে নেয়ার জন্য ঐক্যফ্রন্টের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই মিলে দেশ গড়ার কাজ করতে হবে ।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নাঈম দুলাল পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫