Skip to content

কাপাসিয়ায় পুলিশ সেবা সপ্তাহ পালিত

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: সারাদেশের মতো কাপাসিয়ায় ২৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারিতে পুলিশ সেবা সপ্তাহ হিসেবে পালন করা হয়।

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকালে জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় কাপাসিয়া থানার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি ও শোভাযাত্রাটি থানার গেট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার গেটে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, কালিগঞ্জ সার্কেল পংকজ দত্ত, কাপাসিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ইন্সপেক্টর তদন্ত রাজীব দাস, ইন্সপেক্টর অপারেশন মনিরুজ্জামান খান, কাপাসিয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ বলেন, পুলিশের সেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকলের সহযোগিতা প্রয়োজন। তবেই তা সম্ভব।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫