Skip to content

ঝড় তুলেছে ‘লেডিস পান’

বিনোদন ডেস্ক ॥
সিনেমাপাড়ায় একটা কথা প্রচলিত আছে- যে সিনেমার গান সাড়া জাগাতে পারে সেই সিনেমা বক্স অফিসে সফল হয়। সেই চিন্তা থেকেই জমকালো আয়োজনে গান নিয়ে প্রচারণায় নেমেছে ‘ফ্রড সইয়াঁ’ ছবির টিম। সম্প্রতি এই সিনেমাটির একটি গান প্রকাশ হয়েছে। রিতিমতো গানটি প্রকাশ হওয়ার পর ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে। গানটির শিরোনাম ‘লেডিস পান’।

গানটি গেয়েছেন মমতা শর্মা ও শাহিদ মালিয়া। লিখেছেন কামার। এই গানের সঙ্গে নেচেছেন এলি আব্রাম, আরশদ ওয়ারসি ও সৌরভ শুক্ল। সিনেমার গানটি যতটাই চটকদার ততটাই উষ্ণ নাচের কোরিওগ্রাফি।

‘ফ্রড সইয়াঁ’ সিনেমাটি পরিচালনা করেছেন সৌরভ শ্রীবাস্তব। প্রযোজনা করেছেন প্রকাশ ঝা। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরশাদ ওয়ারসি, সৌরভা শুক্ল ও সারা লরেন্স।

সিনেমাটির প্রধান আকর্ষণ হলো গান, এর আগে দর্শক দেখেছে এই ছবির একটি আইটেম ডান্স, ‘ছম্মা ছম্মা’। সেই গানের পর এবার ‘লেডিস পান’ গানটি স্যোশাল মিডিয়ায় ঝড় তুলেছে।

আগেও দেখা গেছে বারাণসী পান নিয়ে বিখ্যাত একটি ছবির গান কতটা জনপ্রিয় হয়েছিল, এবার জনপ্রিয়তা পেল ‘লেডিস পান’।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫