Skip to content

নির্বাচনের একমাস পর আন্দোলনে বিএনপি

বাংলাভূমি ডেস্ক ॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একমাস পর আন্দোলনে নেমেছে বিএনপি।

নির্বচনে ব্যাপক কারচুপির অভিযোগে আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দলটি মানববন্ধন কর্মসূচি পালন করে।

নির্বাচন পরবর্তী বিএনপির মানববন্ধনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। কদম ফোয়ারার মোড়, সচিবালয়মুখী সড়কসহ বিভিন্ন স্থানে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বেলা ১১টার দিকে মানববন্ধন কর্মসূচি শুরুর কথা থাকলেও নিধারিত সময়ের অনেক আগেই নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে এসে জড়ো হতে থাকেন।

বুধবার সকাল ১০টার পরপরই মানববন্ধনে দাঁড়িয়ে যান নেতাকর্মীরা। এর আগে সকাল সাড়ে ৯টা থেকেই আসতে শুরু করেন বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কিছুক্ষণ পরেই লোকে লোকরণ্য হয়ে যায় প্রেসক্লাবের সামনে সড়ক। সকাল সাড়ে ১০টার দিকে ব্যানার নিয়ে লাইনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। পরে তৃণমূলের শীর্ষ নেতারা মাইকে বক্তব্য দিতে শুরু করেন। খন্ড খন্ড ভাবে জড়ো হয়ে ইতোমধ্যেই প্রেসক্লাবের সামনের সড়কে নানা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫