Skip to content

এসএসসিতে ঝরে পড়ল সাড়ে ৫ লাখ শিক্ষার্থী

বাংলাভূমি ডেস্ক ॥
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ঝরে পড়েছে প্রায় সাড়ে ৫ লাখ শিক্ষার্থী। আগামী ২ ফেব্রুয়ারি যারা এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে তাদের মধ্যে গত দুই বছর আগে নিবন্ধন করেছিল ২২ লাখ ৮৭ হাজার ৩২৩ শিক্ষার্থী। আর এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ১৭ লাখ ৪০ হাজার ৯৩৭ জন। সেই হিসাবে নিয়মিত ৫ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন ঝরে পড়লো।

বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষার সার্বিক দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রকৃত হিসাবে পরীক্ষার্থী কমেনি। গত দুই বছর আগে শিক্ষার্থীরা পরীক্ষার জন্য নিবন্ধন করে। তাদের মধ্যে অনেকে টেস্ট পরীক্ষায় বিভিন্ন বিষয়ে ফেল করায় তারা পরীক্ষায় অংশ নিতে পারছে না।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যাতে টেস্ট পরীক্ষায় আরও মনোযোগী হয় ও ভালোভাবে পড়ালেখা করে এ জন্য টেস্ট পরীক্ষায় ফেল করলে পাবলিক পরীক্ষায় অংশ নিতে দেয়া হয় না।’

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার সারাদেশে মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৭ লাখ ১০২ জন, দাখিল ৩ লাখ ১০ হাজার ১৭২ জন এবং এসএসসি ভোকেশনালে ১ লাখ ২৫ হাজার ৫৯ জন পরীক্ষায় অংশ গ্রহণ করবে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘কার্যকর পদক্ষেপের ফলে গতবার প্রশ্নফাঁসের কোনো ঘটনা ঘটেনি। একই পদক্ষেপ এবারও নিচ্ছি, তাই প্রশ্নফাঁসের কোনো আশঙ্কা নেই। অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে যে, তারা গুজবের পেছনে ছুটে যেন বিভ্রান্ত না হন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর, ঢাকা শিক্ষা বোর্ডের অধ্যাপক মু. জিয়াউল হক প্রমুখ।

প্রসঙ্গত, আগামী শনিবার (২ ফেব্রুয়ারি) সারাদেশে অভিন্ন ও সৃজনশীল প্রশ্নে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা হতে যাচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫