Skip to content

নাতাশার ডিজাইনের পোশাক পরেন বিপাশা

বিনোদন ডেস্ক ॥
বিপাশা হায়াৎ একজন অভিনয়শিল্পী। নব্বই দশকের শুরু থেকে শেষ পর্যন্ত টিভি পর্দায় আধিপত্য বিস্তার করে রেখেছিলেন এই অভিনেত্রী। এ থেকেই বোঝা যায় তিনি কতটা জনপ্রিয় ছিলেন। শুধু অভিনেত্রীই নন, বিপাশা একজন আঁকিয়ে হিসেবে। পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে।

স্বাভাবিকভাবেই বিপাশার আঁকার হাত অসামান্য। কিন্তু তার পরিহিত পোশাকগুলোর ডিজাইন কিন্তু তিনি নিজে করেন না বা কেনেন না। তার সমস্ত পোশাকের ডিজাইন করেন ছোটবোন নাতাশা।

নাতাশা হায়াৎ একজন ডিজাইনার এবং উদ্যোক্তা। ২০০৮ সাল থেকে বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত নাতাশা নিজের ডিজাইন করা পোশাক তৈরি ও প্রদর্শনীর মধ্য দিয়ে মধ্য দিয়ে উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করেন। ২০১৩ সালে একজন বান্ধবীকে নিয়ে যৌথভাবে একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন। পোশাকের এই প্রতিষ্ঠানের নাম ‘আইরিসেস।’ ভ্যানগগ এর একটি পেইন্টিং থেকে নাতাশাকে এই নাম দিয়েছেন বিপাশা।

মাত্র ৪ বছরে আইরিসেস এর পোশাকের কদর এবং চাহিদা এমন এক অনন্য উচ্চতায় পৌঁছে যায় যেখানে ব্যবসার মূলধন বাড়াতে বাধ্য হন দুই উদ্যোক্তা। পোশাকের অবিরত চাহিদা এবং ব্যবসায়ে সমৃদ্ধি ঘটতে থাকে বাড়তে থাকে ‘আইরিসেস’ এর পোষাক উৎপাদন এবং বিনিয়োগ ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫