Skip to content

আজীবন সম্মাননা গ্রহণ করতে আজ ভারত যাচ্ছেন সাবিনা ইয়াসমিন

বিনোদন ডেস্ক ॥
দেশবরেণ্য সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন ভারতের কলকাতা যাচ্ছেন আজ।

ইংরেজি নববর্ষ উপলক্ষে কলকাতায় ‘বাংলা উৎসব ২০১৯’ শিরোনামে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে এ শিল্পীকে আজীবন সম্মাননা দেয়া হবে। অনুষ্ঠানে কলকাতার আরতি মুখোপাধ্যায়কেও একই সম্মাননা দেয়া হবে বলে জানা গেছে।

৪ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এ অনুষ্ঠান চলবে। ভারত থেকে আজীবন সম্মাননা পাওয়া প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘যে কোনো সম্মাননাই আনন্দের। খুব ভালো লাগছে ভারত থেকে আমাকে সম্মাননা দেয়া হচ্ছে।

এ সম্মাননা আমার একার নয়, আমার শ্রোতা, সর্বোপরি দেশের মানুষের প্রাপ্য। কারণ তাদের ভালোবাসার কারণেই আমি আজকের সাবিনা ইয়াসমিন হয়েছি। তাই আমার যা কিছু অর্জন সবই শ্রোতাদের কল্যাণে উৎসর্গ করি। ভালো কিছু গানের কাজ নিয়ে ব্যস্ত আছি। এ বছর এর মধ্যে থেকে কিছু গান প্রকাশ করারও ইচ্ছে আছে।’

অনুষ্ঠান শেষে কিছু ব্যক্তিগত কাজ সেরে ৯ জানুয়ারি দেশে ফিরবেন বলে জানান এ শিল্পী। ২০ জানুয়ারি ঢাকার রাওয়া ক্লাবে একটি অনুষ্ঠানে গান গাইবেন বলে জানিয়েছেন তিনি।

এছাড়াও প্রয়াত আলতাফ হোসেনের করা ১০টি গান দিয়ে একটি অ্যালবামও চলতি মাসে প্রকাশ করতে যাচ্ছেন তিনি। অ্যালবামটি ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে প্রকাশ হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫