Skip to content

সংসদে জাপার বিরোধী দলে থাকা নিয়ে সিদ্ধান্ত কাল: রাঙ্গা

বাংলাভূমি ডেস্ক ॥
জাতীয় পার্টি (জাপা) সরকারে থাকবে নাকি বিরোধী দলে থাকবে তা আগামীকাল বৃহস্পতিবারের পার্লামেন্টারি পার্টির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

আজ বুধবার দুপুরে নির্বাচন পরবর্তী দলের প্রেসিডিয়াম সদস্যদের প্রথম বৈঠক শেষে তিনি এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, আগামীকাল নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত দলের পার্লামেন্টারি বোর্ড বৈঠক করে সিদ্ধান্ত নেবে, জাতীয় পার্টি সংসদে কী হিসেবে দায়িত্ব পালন করবে। আমরা মহাজোটের সঙ্গে একসাথে বসেই বাকি সিদ্ধান্ত নেবো। দেশের স্বার্থে ভবিষ্যতে কিছু করা লাগলে করবো। মহাজোটের সাথে আলোচনার বাইরে কিছু করা হবে না।

এর আগে আগামী সরকারেও একই ধারাবাহিকতা থাকবে, নাকি দলটি শুধু বিরোধী দলের ভূমিকা পালন করবে তা নিয়ে দলটির যৌথ সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫