Skip to content

ভালোবাসা দিবসে বাপ্পি-মিমের দাগ

বিনোদন ডেস্ক ॥
অনেক দিন থেকেই মুক্তির অপেক্ষায় আছে ঢাকাই ছবির জনপ্রিয় জুটি বাপ্পী চৌধুরী ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘দাগ’ সিনেমাটি। ত্রিভুজ প্রেমের এই ছবিতে বাপ্পী-মিম ছাড়াও অভিনয় করেছেন আঁচল। এবার ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এমনটাই জানালেন ছবিটির পরিচালক তারেক শিকদার।

ইতোমধ্যে ছবিটি সেন্সর ছাড়পত্রও পেয়েছে। এই ছবির মাধ্যমে চতুর্থবারের মতো জুটি হয়ে পর্দায় ফিরছেন বাপ্পী-মিম। এই সিনেমায় একজন চিত্রশিল্পীর চরিত্রে দেখা যাবে মিমকে। এই চিত্র শিল্পীর টানে লন্ডন থেকে ছুটি আসেন বাপ্পী ছুটে আসেন।

ছবিটি সম্পর্কে বাপ্পী বলেন, ‘একটি নির্ভেজাল ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। ত্রিভুজ প্রেমের গল্পটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

বিদ্যা সিনহা মিম বলেন, ‘অনেক দিন বিরতির পর বাপ্পীর সঙ্গে নতুন ছবি নিয়ে পর্দায় আসছি। আমাদের আগের সিনেমাগুলোর মতোই এই সিনেমাটিও দর্শকরা পছন্দ করবেন।’

বাপ্পি-মিম জুটির রসায়ন দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। ছবিটির কাহিনী লিখেছেন কামাল আহমেদ, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫