Skip to content

কী রোগে ভুগছেন সুপারস্টার ঋষি কাপুর?

বিনোদন ডেস্ক ॥
বলিউডের জনপ্রিয় প্রবীন অভিনেতা ঋষি কাপুর গত কয়েক মাস ধরে চিকিৎসাধীন আছেন নিউ ইয়র্কে। কিন্তু ঠিক কী হয়েছে তার? এখনো নিশ্চিত ভাবে জানা যায়নি। কাপুর পরিবার বরাবর এড়িয়ে গেছেন বিষয়টি। শোনা যাচ্ছিল ক্যানসারে আক্রান্ত হয়েছেন ঋষি। ইনস্টাগ্রামে তার স্ত্রী নীতু সিংহের একটি পোস্টেও ছিল সেই ইঙ্গিত।

নতুন বছরের প্রথম দিন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট দেন নীতু। নীতু, রণবীর, আলিয়া ছাড়াও আরও অনেকে রয়েছেন ছবিতে।

সেই ছবির সঙ্গে নীতু ক্যাপশনে সব্ইাকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নীতু লিখেছেন, ‘কোনও রেজোলিউশন নেই, কেবল প্রার্থনাই রয়েছে এই বছরে। দূষণের মাত্রা কমুক। আশা করি, ভবিষ্যতে কর্কট কেবল রাশি হিসেবেই থাকবে। কোনও ঘৃণা নয়, দারিদ্র কমুক, থাকুক অসংখ্য ভালবাসা ও খুশি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, উজ্জ্বল স্বাস্থ্য।’

নীতু ব্যবহৃত ‘কর্কট’ শব্দটির মধ্যে অনেকেই কর্কট রোগ বা ক্যানসারের আভাস পেয়েছেন। তবে কি ওই ভয়ঙ্কর রোগেই আক্রান্ত হয়েছেন ঋষি কাপুর?

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫