Skip to content

সুবর্ণ চরে যাচ্ছেন ঐক্যফ্রন্ট নেতারা

বাংলাভূমি ডেস্ক ॥
একাদশ সংসদ নির্বাচনকে কন্দ্রে করে নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার চার সন্তানের জননীর ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিতে সেখানে যাচ্ছেন বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে শনিবার সকাল ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে তারা রওনা দেবেন।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাজাহান বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আগামীকাল (শনিবার) সুর্বণচর যাবেন বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা।

তিনি বলেন, সেখানে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নেব।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর সকালে ওই নারী একাদশ সংসদ নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে গেলে নৌকার কয়েকজন সমর্থক তাকে নৌকা প্রতীকে ভোট দিতে বলেন। তিনি তখন ধানের শীষে ভোট দেয়ার কথা বললে তাদের সঙ্গে তর্কাতর্কি হয়। এ সময় তারা তাকে ‘তোর কপালে শনি আছে’ বলে হুমকি দেন। পরে তিনি কেন্দ্র থেকে দ্রুত বের হয়ে বাড়ি ফিরে যান।

এরপর রোববার দিবাগত রাত ১২টার দিকে একই এলাকার ১০-১২ জন তাদের বাড়িতে এসে প্রথমে বসতঘর ভাঙচুর করে। এক পর্যায়ে তারা ঘরে ঢুকে তার স্বামীকে পিটিয়ে আহত করে। পরে স্বামী ও স্কুলপড়ুয়া মেয়েকে (১২) বেঁধে রেখে তারা তাকে টেনে-হিঁচড়ে ঘরের বাইরে নিয়ে পিটিয়ে আহত করে এবং গণধর্ষণ করে। একপর্যায়ে তারা তাকে গলা কেটে হত্যার করতে উদ্যত হয়। এ সময় তিনি প্রাণ ভিক্ষা চাইলে তারা তাকে মুমূর্ষু অবস্থায় বাড়ির উঠান সংলগ্ন পুকুর ঘাটে ফেলে চলে যায়।

এ ঘটনায় গত সোমবার রাতে ওই নারীর স্বামী বাদী হয়ে ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫