Skip to content

উষ্ণতা ছড়ালেন মিমি

বিনোদন ডেস্ক ॥
টলিউডের হালের জনপ্রিয় অভিনেত্রীদের একজন মিমি চক্রবর্তী। সম্প্রতি সামাজিক যোগযোগ মাধ্যমে তার নিজের পোস্ট করা কিছু ছবি বেশ ভাইরাল হয়েছে। ছবিতে এই তারকাকে বেশ আবেদনময়ী লাগছে। ধারণা করা হচ্ছে বড়দিন ও শীতের ছুটিতে সম্ভবত শ্রীলংকায় বেড়াতে গিয়ে এসব ছবি তুলেছেন এই নায়িকা।

প্রথমেই একটি অ্যাকোয়া সুবজ রঙের বিকিনি পরা ছবি পোস্ট করেন অভিনেত্রী, যে ছবি দেখে অনেকেই মুগ্ধতা প্রকাশ করলেও কেউ কেউ সানি লিয়নের সঙ্গে তুলনা করে আপত্তিকর মন্তব্যও করেছেন।

মিমি যে রিসর্টে ছিলেন, সেখানে একান্তে সময় কাটানোর ছবিও পোস্ট করেছেন। বড়দিনের সময় সেই রিসর্টের সাজসজ্জা দেখে যে বোঝাই যাচ্ছে যে এটা বড়দিনের সময়ের চিত্র।

আরেকটি ছবিতে দেখা গেছে কোনো সাগর থেকে একটু দূরের কোনো রিসর্টে কালো ট্যাঙ্ক টপ পরে দাঁড়িয়ে আছেন মিমি। ছবিতে তাকে বেশ আবেদনময়ী মনে হচ্ছে।

একটি বৌদ্ধ মঠের সিঁড়িতে দাঁড়ানো ছবি দেখে অনেকেই মন্তব্য করেছেন সম্ভবত শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছেন অভিনেত্রী।

এছাড়া হটপ্যান্ট ও গোলাপি-সাদা শর্ট ক্রপ টপে সমুদ্রতটের পাশেই অপর একটি ছবি পোস্ট করে মিমি রিখেছেন, ‘আমাকে আবার খুঁজে নাও।’

সমুদ্রের ঢেউয়ের পাশেই বালিতে হেঁটে বেড়াচ্ছেন, এমন একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন ‘ভিটামিন’। ‘সান ট্যানড’। আরেক ছবিতে মিমি কালো হট প্যান্টের সঙ্গে পরেছেন কালো ক্রপ টপ। তাতে লেখা ‘স্ট্রং ইজ বিউটিফুল’।

সেই সঙ্গে ভোর বেলার একটি ছবি পোস্ট করে ‘প্রতিটি সকালেই নতুন জন্ম হয় আমাদের।’ গৌতম বুদ্ধেরেএই বাণী জুড়ে দিয়েছেন।

সারি সারি নারকেল গাছের মাঝের ফ্রক পরা একটি ছবি পোস্ট করে মিমি লিখেছেন ‘নো মেক আপ’।

মিমি চক্রবর্তীর প্রিয় রঙ হলুদ। তাই হলুদ পোশাক পরা একটা ছবি পোস্ট করে লিখেছেন, সূর্যের আলো যেমন ফুলের প্রয়োজন, মানুষের কাছে তেমনটাই হল মুখের হাসি। সূত্র : আনন্দবাজার

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫