Skip to content

জাপার প্রেসিডিয়াম সদস্য হলেন রসিক মেয়র

বাংলাভূমি ডেস্ক ॥
জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য হিসেবে পদোন্নতি পেয়েছেন দলের ভাইস-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা (রংপুর)। জাপা চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদ তাকে ওই পদে নিয়োগ দিয়েছেন।

মোস্তাফিজুর রহমান মোস্তফাকে দেয়া ৪ ডিসেম্বর স্বাক্ষরিত এক চিঠিতে এরশাদ বলেন, ‘যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক জানানো যাচ্ছে যে, আপনাকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নিয়োগ করা হয়েছে। আপনার এই নিয়োগ ২০১৯ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে।’

এরশাদ বলেন, পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫