স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: মহানগরের ভাওরাইদ উত্তরপাড়া এলাকায় স্ত্রীকে হত্যা করে মৃতদেহ টয়লেটের সেপটি ট্যাঙ্কিতে ফেলে পালিয়েছে স্বামী। শুক্রবার মধ্যরাতে ওই এলাকার মুকুলের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আফরোজা বেগম (২৩) গাইবান্ধা সদরের জিকা বাড়ি এলাকার বিল্লাল হোসেনের কন্যা। ঘটনার পর থেকে স্বামী মো. শাহজাহান মিয়া পলাতক আছে। শনিবার ভোরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের মামা একামত হোসেন জানান, নিহত আফরোজার সাথে জামালপুরের সানন্দবাড়ির মন্ডলপাড়া এলাকার শাহজাহান মিয়ার সাথে ৭/৮বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে ছয় বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। আফরোজা স্থানীয় সালনা এলাকার শ্যামলী গার্মেন্টে চাকুরী করত এবং শাহজাহান স্থানীয় জোলারপাড় এক স্টিল মিলে চাকুরি করেন। তারা সপরিবারে ভাওরাইদের মুকুল হোসেনের বাড়ি ভাড়া থাকেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তারা কর্মস্থল থেকে বাসায় ফিরেন। এসময় তার কন্যা ওই বাসার অদূরে দাদীর বাসায় ছিল। শাহজাহান মিয়া রাত সাড়ে ১২টার দিকে ভাড়া বাড়ির পাশের রাস্তার ধারে সেপটি ট্যাঙ্কির ঢাকনা খুলে আফরোজার লাশটি ফেলে দেয়। এসময় রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় মুকুল মিয়া ও তার শ্যালক দেখে ফেললে শাহজাহান তাদের ঘটনাটি কাউকে না বলতে হাতে পায়ে ধরে অনুরোধ জানান এবং তাদের টাকা দেয়ারও প্রস্তাব করেন। কিন্তু তারা ওই প্রস্তাবে রাজি না হয়ে ঘটনাটি নিহতের স্বজন ও স্থানীয় ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুর হোসেনের কাছে জানান। এসময় শাহজাহান এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তার লাশটি ট্যাঙ্কি থেকে পাশে রেখে দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে শনিবার ভোরে লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গাজীপুর সদর থানার এসআই মো. রিয়াজ জানান, নিহতের গলায় শ^াসরোধ করে হত্যার চিহ্ন রয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
দাম্পত্য কলহের জেরে ওই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কারো সঙ্গে মোবাইল ফোনে কথা বলা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কয়েকদিন আগেও ঝগড়া হয়। এনিয়ে স্বামী তার স্ত্রীর মোবাইল সেটটিও ভেঙ্গে ফেলেছিল। আফরোজা সৌদি আরবে চাকুরি করতেন। এক বছর আগে দেশে ফিরে শ্যামলী গার্মেন্টে চাকুরি নেন।
সেপটি ট্যাঙ্কিতে মৃতদেহ: গাজীপুরে স্ত্রীকে হত্যা করে স্বামীর পলায়ন
আপডেট :January 5, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
