Skip to content

হাসপাতালের ড্রেনে মিলল ফুটফুটে নবজাতক

বাংলাভূমি ডেস্ক ॥
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ড্রেন থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। বর্তমানে উদ্ধারকৃত নবজাতকটি হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। অভিভাবকহীন ছেলে নবজাতকটির যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছে সমাজ সেবা অধিদফতর।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ণ চন্দ্র সাহা জানান, শুক্রবার সন্ধ্যায় এক নারী পরিচ্ছন্নতাকর্মী হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের পেছনের ড্রেন থেকে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। শিশুটির ওজন মাত্র এক কেজি ৩০০ গ্রাম। এ ধরনের শিশু খুব ঝুঁকিপূর্ণ হয়। তবে আমরা উদ্ধারকৃত ওই নবজাতককে বাঁচানোর সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। আইন অনুযায়ী বর্তমানে শিশুটির দায়দায়িত্ব পালন করছে জেলা সমাজ সেবা অধিদফতর।

এ প্রসঙ্গে টাঙ্গাইল সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, আমরা উদ্ধারকৃত ওই নবজাতকের সকল দায়দায়িত্ব পালন করছি। শিশুটি সুস্থ হয়ে উঠলে আদালতের মাধ্যমে আমরা তাকে ঢাকায় ছোটমনি নিবাসে পাঠিয়ে দেব। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫