Skip to content

ড. কামালের চেম্বারে জরুরি বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট

বাংলাভূমি ডেস্ক ॥
একাদশ সংসদ নির্বাচনের পর জরুরি বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

রোববার দুপুর পৌনে ১২টায় রাজধানীর মতিঝিলে ড. কামালের চেম্বারে গুরুত্বপূর্ণ এ বৈঠক শুরু হয়।

বৈঠকে নির্বাচন-পরবর্তী ঐক্যফ্রন্টের কর্মসূচি, চলমান রাজনীতি নিয়ে আলোচনা হবে।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ উপস্থিত রয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫