Skip to content

নাসিরুদ্দিনের পাশে দাঁড়ালেন অমর্ত্য সেন

বিনোদন ডেস্ক ॥
‘মানুষ যেভাবে আইন নিজেদের হাতে তুলে নিয়েছে তাতে এ দেশে (ভারত) আমার সন্তান নিরাপদ নয়’ একটি স্বেচ্ছাসেবী সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওতে প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ এমন মন্তব্য করে সমালোচিত হয়েছেন। তবে এবার তার পাশে দাঁড়ালেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

অভিনেতার মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে অমর্ত্য বলেন, ‘অভিনেতাকে বিরক্ত করা হচ্ছে। আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। দেশে যা চলছে তা মেনে নেয়া যায় না। এসব অবিলম্বে বন্ধ হওয়া উচিত।’

গত রোববার একই সঙ্গে তিনি আরও বলেন, ‘অন্য কারও মন্তব্য সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলা খুবই বিপদজনক। এভাবেই মানুষ চিন্তা শক্তি হারিয়ে ফেলে।’

ভিডিওটি করেছে অ্যামেনস্টি ইন্ডিয়া। সেখানে দাবি করা হয়, ‘দেশে (ভারত) বাক স্বাধীনতা কমে এসেছে’। দুই মিনিটের ভিডিওতে উর্দু ভাষায় নাসির বলেন, ‘শিল্পী অভিনেতা কবি সাংবাদিক সকলকেই চুপ করিয়ে দেয়া হচ্ছে। ধর্মের নামে মানুষে মানুষে বিভাজন করা হচ্ছে। দেশজুড়ে ভয় এবং বর্বরতার বাতাবরণ তৈরি হয়েছে।’

উল্লেখ্য, ডিসেম্বরের শেষের দিকে ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরে প্রকাশ্য রাস্তায় খুন হন এক পুলিশ কর্মকর্তা। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উত্তেজিত জনতার হাতে প্রাণ যায় সুবোধের। সেই ঘটনা প্রকাশ্যে আসার পর এ ধরনের মন্তব্য করেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫