Skip to content

সালমান খানকেও হারিয়ে দিলেন সাইফ কন্যা সারা

বিনোদন ডেস্ক ॥
বলিউড সুপারস্টার মালমান খানকে ছাড়িয়ে গেল সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। গত ২৮ ডিসেম্বর মুক্তি পেয়েছে সারা অভিনীত দ্বিতীয় সিনেমা ‘সিম্বা’। বলিউড সুপারস্টার সালমান খানের করা ‘রেস থ্রি’ ছবিটিকে আয়ের দিক দিয়ে পেছনে ফেলেছে ছবিটি।

সিম্বা ছবিতে সারা আলী খানের নায়ক রণভীর সিং। ছবিটি পরিচালনা করেছেন রোহিত শেঠি। মজার ব্যপার হলো ২০১৮ সালের হিসেবে সেরা আয়কারী সিনেমার তালিকায় ‘সিম্বা’র অবস্থান চার-এ। এ পর্যন্ত ছবিটির আয় ১৭৪ কোটি রুপি। আর তারকাবহুল ছবি ‘রেস থ্রি’র আয় করেছিল ১৬৯ কোটি রুপি।

২০১৮ সালে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে আয়ের শীর্ষে থাকা সিনেমাগুলো হল রণবীর কাপুরের ‘সঞ্জু’ (৩৪১ কোটি রুপি), দীপিকা পাড়ুকোন ও রণভীর সিংয়ের ‘পদ্মাবত’ (৩০০ কোটি) ও রজনীকান্ত ও অক্ষয় কুমারের ‘টু পয়েন্ট জিরো’ (১৯১ কোটি)।

পাতৌদির নবাব, অভিনেতা সাইফ আলি খান ও তার প্রথম স্ত্রী অভিনেত্রী অমৃতা সিংয়ের বড় মেয়ে সারা আলি খান। পর্দায় ওঠার আগে এ সিনেমার ‘তেরে বিন’, ‘আঁখ মারে’, ‘আলা রে আলা’ ও ‘মেরাওয়ালা ড্যান্স’ গান মুক্তি পায়। এ গানগুলো অন্তর্জালে ঝড় তুলে। গানে সারা ও রণভীরের রোমান্স দেখে উচ্ছ্বসিত দর্শক। এবার সিনেমাতেও মাতাচ্ছেন সারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫