Skip to content

শ্রুতিমধুর কথার গান খুঁজছেন অপূর্ব

বিনোদন ডেস্ক ॥
অভিনয়ের পাশাপাশি গানও করেন জনপ্রিয় মডেল ও অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

গেল বছরের শেষ দিকে একটি নাটকে রবীন্দ্রসঙ্গীতে কণ্ঠ দিয়েছেন তিনি। এর আগে মৌলিক গানও গেয়েছেন। আবারও মৌলিক গান করার ইচ্ছা প্রকাশ করেছেন এ অভিনেতা। এ জন্য ভালো কথাসমৃদ্ধ গান খুঁজছেন তিনি।

এ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘শোবিজাঙ্গনের যে কোনো কাজই আমি গুরুত্ব ও যতœসহকারে করি। গান গাওয়া আমার শখ। সময় পেলেই গান গাই। যদি ভালো কথা, সুর ও সঙ্গীতের গানের প্রস্তাব পাই তবে আবারও গাইতে চাই।’

ভালো ও গল্পনির্ভর মিউজিক ভিডিও নির্মাণ করারও আগ্রহ রয়েছে তার। এ অভিনেতা বর্তমানে শিহাব শাহীনের সাত পর্বের একটি ওয়েব নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন।

এছাড়াও ভালোবাসা দিবসের জন্য কয়েকটি খণ্ড নাটকের শুটিং চলতি মাসেই শুরু করবেন বলে জানিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫