Skip to content

দু’বছরের মধ্যেই অর্থনীতির শীর্ষে থাকবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক ॥
আগামী দু’বছরে দ্রুততম অর্থনীতির দৌঁড়ে এগিয়ে থাকবে ভারত। সম্প্রতি বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির জিডিপি ৭ দশমিক ৩ থেকে বৃদ্ধি পেয়ে ৭ দশমিক ৫ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে অর্থনীতির শীর্ষে থাকবে দেশটি।

২০১৯-২০ সালে চীনের অর্থনীতি কিছুটা দূর্বল হয়ে পড়তে পারে। ৬ দশমিক ২ শতাংশ থেকে জিডিপি কমে ৬ শতাংশ হতে পারে।

বিশ্ব ব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্ট অনুযায়ী, বিনিয়োগ ও ব্যবহার দুই ক্ষেত্রেই এগিয়ে যাবে ভারত। ফলে অর্থনীতিও চাঙ্গা থাকবে। অন্যদিকে, ২০১৭ সালে ৬ দশমিক ৯ শতাংশ জিডিপি হারে ভারতের থেকে এগিয়ে ছিল চীন।

কিন্তু এই চিত্রটাই বদলে যেতে পারে আগামী দু’বছরে। ২০১৯-২০ সালেও জিডিপির গড় হার ৭ দশমিক ৫ শতাংশের কাছাকাছি থাকবে। ওই রিপোর্টের পূর্বাভাস অনুযায়ী, দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতি হিসেবে শীর্ষে থাকবে ভারতই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫