Skip to content

ভারতীয় চ্যানেল সংস্কৃতির জন্য হুমকি : পাকিস্তান সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক ॥
পাকিস্তানের প্রধান বিচারপতি সাকিব নিসার বলেছেন পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে ভারতীয় অনুষ্ঠান দেখানোর অনুমতি দেবে না সুপ্রিম কোর্ট। কেননা ভারতের এসব অনুষ্ঠান পাকিস্তানের সংস্কৃতিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি দেশটির হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার প্রেক্ষিতে এ কথা বললেন বিচারপতি নিসার।

এর আগে হাইকোর্ট এক রায়ে বলেন, পাকিস্তানি টেলিভিশন চ্যানেলে ভারতীয় কোনো অনুষ্ঠান প্রচার করা যাবে না। হাইকোর্টের এমন রায়ের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আপিল করেন পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি বা পেরমা। আর এ আপিলের শুনানির জন্য গঠিত তিন সদস্যের বেঞ্চের একজন বিচারপতি নিসার।

পেরমার চেয়ারম্যান সেলিম বেগ বলেন, ফিল্মিজিয়া চ্যানেলের ৬৫ শতাংশ অনুষ্ঠানই বাহিরের দেশের। সময়ে সময়ে তা ৮০ শতাংশ পর্যন্তও যায়।

তার কথার প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা কোনো ধরনের ভারতীয় অনুষ্ঠান পাকিস্তানি চ্যানেলে প্রচার হতে দিব না। এটা আমাদের সংস্কৃতির জন্য হুমকিস্বরুপ।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫