Skip to content

বিচ্ছেদ হচ্ছে বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোসের

আন্তর্জাতিক ডেস্ক ॥
বিচ্ছেদের পথে হাঁটছেন বিশ্বের শীর্ষ ধনী এবং অ্যামাজন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোস। ২৫ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

বুধবার এক টুইটে যৌথভাবে তিনি এবং তার স্ত্রী ম্যাককেনজি তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। ওই বিবৃতিতে এই দম্পতি জানান, দীর্ঘ সময় ধরে ভালোবাসা অনুসন্ধান এবং অনেকদিন থেকেই আলাদা থাকার পর তারা চূড়ান্তভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকবেই।

২৫ বছর আগে অ্যামাজন প্রতিষ্ঠা করেন বেজোস (৫৪)। বর্তমানে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে পেছনে ফেলে বিশ্বের ধনী হিসাবে স্থান করে নিয়েছেন তিনি।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি। তার সম্পদের পরিমাণ ১৩৭ বিলিয়ন ডলার। অপরদিকে বিল গেটসের সম্পদের পরিমাণ ৪৫ বিলিয়ন ডলার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫