স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: আজ বৃহস্পতিবার গাজীপুর জেলা আইনজীবী সমিতি (বার) আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা, বিশেষ দোয়া ও জেলা প্রশাসন প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন। গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য ও গাজীপুর বারের পিপি এ্যাডঃ মোঃ হারিছ উদ্দিন আহমেদ, গাজীপুরের জিপি এ্যাডঃ মোঃ আমজাদ হোসেন বাবুল, গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি যথাক্রমে এ্যাডঃ মোঃ আলাউদ্দীন হোসাইন, এ্যাডঃ মোঃ রফিকুল ইসলাম, এ্যাডঃ সুদীপ কুমার চক্রবর্তী, জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ আবু বকর সিদ্দিক, জেলা আ’লীগের সহসভাপতি এ্যাডঃ মোঃ আমানত হোসেন খান, এ্যাডঃ বারীউল সিদ্দিক, এ্যাডঃ মোঃ মনিরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ শাহ্জাহান মিয়া।
গাজীপুর বারে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
আপডেট :January 10, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
