Skip to content

কারিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য রণবীরের

বিনোদন ডেস্ক ॥
বলিউড তারকা কারিনা কাপুরকে নিয়ে নোংরা মন্তব্য করেছেন বলিউডের আরেক তারকা রণবীর সিং।

জনপ্রিয় টিভি অনুষ্ঠান কফি উইথ করণের একটি পর্বে রণবীরের এমন মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে।

ছোটবেলায় কারিনাকে দেখে কী অনুভূতি হতো সে প্রসঙ্গে রণবীর বলেন, আমি তখন অনেক ছোট। কারিনা একটি ক্লাবে আসতেন সাঁতার কাটতে। তাকে দেখে আমি নাবালক থেকে বালক হয়ে যেতাম।

ওই অনুষ্ঠানে রণবীরের সঙ্গে যোগ দিয়েছিলেন আনুশকা শর্মা।

রণবীরের মুখ থেকে এ ধরনের কথা শুনে স্তম্ভিত হয়ে যান আনুশকা ও করণ।

করণ তখন বলেন, ‘তুমি তো ভীষণ ভীষণ নোংরা। কারিনা তোমার বড় বোনের মতো। এ কথা শুনলে সে কী বলবে?’

এ সময় রণবীর হাসতে হাসতে বলেন, ‘আরে আমি তো সত্যি কথাটাই বললাম!’

অনুষ্ঠানে আনুশকাকে নিয়েও বাজে মন্তব্য করতে ছাড়েননি হালের এ জনপ্রিয় নায়ক।

তবে আনুশকাও ছেড়ে দেয়ার মানুষ নন। রণবীরকে তিনি বলেন, আমাকে নিয়ে আর একবারও কোনো বাজে কথা বলবে না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫