Skip to content

সংসদে না এলে বিএনপি আবার ভুল করবে: তোফায়েল

বাংলাভূমি ডেস্ক ॥
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি সংসদে না এলে আরেকটি ভুল করবে। বিএনপি যতই পুনর্র্নিবাচনের দাবি করুক না কেন এটা বাস্তবসম্মত না। ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনতার বিজয় হয়েছে।

সোমবার দুপুরে ভোলার ইলিশা ও পরাণগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মধ্যে টিন ও টাকা প্রদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, বিএনপি যে জাতীয় সংলাপের আহ্বান করেছে এটা তাদের সঙ্গে তাদের সংলাপ। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছেন। তাদের সঙ্গে আবারও বসবেন। দেশের সার্বিক বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে সেখানে।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ ছিদ্দিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫