Skip to content

সিম্বায় অভিনয় করতে চেয়েছিলেন প্রিয়া

বিনোদন ডেস্ক ॥
প্রিয়া ফের খবরে এলেন রণবীর সিংহের ‘সিম্বা’ ছবিতে অভিনয় করতে চেয়ে। সিম্বাতে রণবীর সিংহের সঙ্গে দেখা গেছে সারা আলি খানকে। কিন্তু সারার অভিনয় করার খবর চূড়ান্ত হওয়ার আগে বাজারে রটেছিল সিম্বা ছবিতে রণবীরের বিপরীতে নাকি অভিনয় করবেন প্রিয়া প্রকাশ।

রবিবার মুম্বাইয়ে ছিল প্রিয়ার পরবর্তী বলিউড ছবি ‘শ্রীদেবী বাংলো’-র ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই পুরনো রটনার জবাব দিলেন প্রিয়া। তিনি বলেছেন, ‘আমি সিম্বায় অভিনয় করতে চেয়েছিলাম। কারণ আমি রণবীর সিংহ একজন বড় ভক্ত।’

এর আগের সপ্তাহে ‘উরি’ ছবির বিশেষ ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন প্রিয়া। সেই স্ক্রিনিংয়ে ছিলেন রণবীর সিংহও। সে দিন প্রিয়া রণবীরকে জানিয়েছিলেন তিনি তাঁর ভক্ত। জবাবে রণবীর প্রিয়াকে বলেছিলেন, ‘‘তোমার চোখের দুলুনি আমারও খুব ভাল লেগেছিল।’’

এই সমস্ত কথায় নিজের ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে জানিয়েছেন প্রিয়া প্রকাশ। আনন্দবাজার

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫