Skip to content

কাপাসিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়ায় গতকাল মঙ্গলবার সকালে ৪৫ পিস ইয়াবাসহ বিখ্যাত মাদক ব্যবসায়ী আবুল কাশেম ওরফে বগা কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ। সে সিংহশ্রী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের আব্দুল মান্নানের পুত্র।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংহশ্রী পুলিশ ক্যাম্পের এ এস আই সেকান্দার আলী সিংহশ্রী উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশের বাগানে ইয়াবা বিক্রির সময় তাকে হাতে নাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫