Skip to content

শাহরুখকে পেছনে ফেললেন রণবীর

বিনোদন ডেস্ক ॥
শাহরুখ খান-কে পেছনে ফেলে দিলেন রণবীর সিং। পরিচালক রোহিত শেঠির ‘সিম্বা’-র হাত ধরে বক্স অফিসে ধামাকা করে দিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা।

ট্রেড এনালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, রোহিত শেঠির ক্যারিয়ারে ‘সিম্বা’-ই সবচেয়ে ধামাকাদার সিনেমা। গোটা দেশ জুড়ে এই সিনেমা ২২৫ কোটির ব্যবসা করেছে। বিদেশে করেছে কমপক্ষে ৮৬ কোটির ব্যবসা। শুধু তাই নয়, ভারতের বাইরে অস্ট্রেলিয়াতে এই প্রথম কোনও সিনেমা বিপুল ব্যবসা করল বলেও জানান তরণ আদর্শ। অর্থাত রোহিত শেঠির ‘চেন্নাই এক্সপ্রেস’ যে ‘লাইফটাইম বিজনেস’ করেছে, ‘সিম্বা’ এবার সেই সমস্ত কিছুকে ছাপিয়ে গেল বলেই জানা যাচ্ছে।

২০১৩ সালে মুক্তি পায় রোহিত শেঠির ‘চেন্নাই এক্সপ্রেস’। যেখানে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেন দীপিকা পাডুকন। সম্প্রতি ‘চেন্নাই এক্সপ্রেস’-এর সাফল্যের কথা জানাতে গিয়ে রোহিত বলেন, ওই সিনেমায় দীপিকাই ছিলেন তাঁর তুরুপের তাস। শাহরুখের জন্য নয়, ‘চেন্নাই এক্সপ্রেস’ ব্যবসা করে দীপিকা পাডুকনের জন্য। আর এবার ‘চেন্নাই এক্সপ্রেস’ মুক্তির পর ৫ বছর পর বলিউড বাদশা এবং দীপিকার সুপারহিট সিনেমাকে পেছনে ফেলে, বক্স অফিসে ধামাকা করে দিল রণবীর সিং এবং সারা আলি খানের ‘সিম্বা’।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫