Skip to content

দীপিকার সামনে বিড়াল রণবীর!

বিনোদন ডেস্ক ॥
পর্দা কাঁপান নিজের তেজে। ‘সিম্বা’ হয়ে বক্স অফিস তোলপাড় করেন। কিন্তু ঘরে ফিরলেই একেবারে বিড়াল হয়ে যান রণবীর সিং। হ্যাঁ, দীপিকার সঙ্গে বিয়ের পর এমনই গুঞ্জন শোনা যাচ্ছে বলিপাড়ায়। দীপিকার ভয়ে নাকি মুখে একেবারে কুলুপ এঁটে রয়েছেন রণবীর সিং। দীপিকা যেটাই বলুন না কেন বেশিরভাগ সময় সেটাই মেনে নেন তিনি।

জানা গেছে, বিয়ের পর থেকেই রণবীর সিংয়ের জন্য কয়েকটা নিয়ম বেঁধে দিয়েছেন দীপিকা পাড়ুকোন। আর সেই নিয়মের বাইরে গেলেই না কি রণবীরকে বকাবকিও করতে ছাড়ছেন না দীপিকা।

নিয়মগুলো হচ্ছে- দীপিকার কড়া নিয়ম বাড়ি থেকে পেট খালি রেখে বের হওয়া যাবে না। ব্রেকফাস্ট করেই বাড়ির বাইরে পা রাখতে হবে। শুধু তাই নয়, দিনে অন্তত চার বার দীপিকাকে ফোন করতে হবে। আর অবশ্যই দীপিকাকে ছেড়ে রাতে ডিনার করে বাড়িতে ঢোকা যাবে না।

শোনা গেছে, রণবীর না কি এই প্রত্যেকটি নিয়মই মাথা পেতে মেনে নিচ্ছেন। কারণ, একটাই বাজিরাও ভালোবাসেন তার মস্তানিকে!

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫