Skip to content

লাশের গলায় চিরকুটে লেখা ‘আমি ধর্ষণ মামলার মূলহোতা’

বাংলাভূমি ডেস্ক ॥
সাভারে পোশাক শ্রমিককে গণধর্ষণ মামলার প্রধান আসামি রিপনের (৩৯) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশের গলায় ‘আমি ধর্ষণ মামলার মূলহোতা’ লেখা একটি চিরকুট পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে সাভারের খাগান এলাকার আমিন মডেল টাউনের ভেতরের একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গত ৫ জানুয়ারি সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার এক নারী শ্রমিক গণধর্ষণের শিকার হন। এর একদিন পর ওই নারী মারা যান। পরে ওই নারীর বাবা মামলা দায়ের করেন।

নিহত রিপন ঝিনাইদহের কালীগঞ্জ এলাকার লতিফের ছেলে। তিনিও পোশাক শ্রমিক। থাকতেন আশুলিয়ায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের খাগান এলাকার আমিন মডেল টাউনের ভেতরে একটি মাঠে মরেদহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি সাভার মডেল থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ সময় তার গলায় ঝুলিয়ে রাখা একটি কাগজে ‘আমি ধর্ষণ মামলার মূলহোতা’ লেখা ছিল।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যার পর এখানে ফেলে রেখে গেছে সে বিষয়ে কিছুই জানা যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫