Skip to content

বর্তমান চ্যাম্পিয়নের বিদায় ঘণ্টা বাজালেন শারাপোভা

স্পোর্টস ডেস্ক ॥
ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে ক্যারিয়ারের অনেকটা সময় নষ্ট করেছেন রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা। তবে ক্রমেই গুছিয়ে নিচ্ছেন নিজেকে। সে ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের চতুর্থ রাউন্ডের টিকিট নিশ্চিত করেছেন ৩১ বছর বয়সী এ তারকা।

শুক্রবার মেলবোর্নে চতুর্থ রাউন্ডে ওঠার পথে অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন, তৃতীয় বাছাই ক্যারোলিন ওজনিয়াকিকে বিদায় করে দিয়েছেন শারাপোভা।

আগের দুই রাউন্ডে সরাসরি সেটে জিতলেও, ওজনিয়াকির বিপক্ষে ঘাম ঝরানো জয়ই পেয়েছেন শারাপোভা। ৬-৪, ৪-৬, ৬-৩ সেটে ম্যাচ জিতেছেন তিনি।

প্রথম সেটে ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়েছেন দারুণভাবে। সেট জিতেছেন ৬-৪ ব্যবধানে। পরের সেটেও ৩-০ থেকে করে ফেলেছিলেন ৪-৩। কিন্তু ওজনিয়াকির দৃঢ়তায় সে সেট জিততে পারেননি শারাপোভা।

শেষ সেটে জমে উঠেছিল খেলা। একপর্যায়ে ৩-৩ ব্যবধান থেকে টাইব্রেকের আভাস পাওয়া যাচ্ছিলো ম্যাচে। তবে দুর্দান্ত খেলে ৬-৩ ব্যবধানে ম্যাচ জিতে নেন শারাপোভা। শেষ ষোলোতে অ্যাশলে বার্তির বিপক্ষে খেলতে হবে তাকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫