Skip to content

ভক্তদের রোষানলে আনুশকা

বিনোদন ডেস্ক ॥
তামাক সেবনকে উৎসাহিত করে এমন একটি প্রতিষ্ঠানের পণ্যের প্রচার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের রোষানলে পড়েছেন বলিউড তারকা আনুশকা শর্মা।

জানা গেছে, রজনীগন্ধা নামে একটি তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন আনুশকা।

সস্প্রতি নিজের টুইটার পাতা থেকে সেই বিজ্ঞাপনচিত্র পোস্ট করেন আনুশকা।

স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ে সচেতন একজন অভিনেত্রী কী করে তামাকজাত পণ্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের প্রচার করছেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করতে শুরু করেন অনেকে।

তবে বিজ্ঞাপনচিত্রটির বিতর্কের ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেননি আনুশকা। এমনকি ভিডিওটি নিজের টুইটার পাতা থেকেও সরাননি।

প্রসঙ্গত, এর আগে একটি সাক্ষাৎকারে আনুশকার স্বামী ক্রিকেটার বিরাট খুব গর্ব করে বলেছিলেন- তিনি ও আনুশকা এমন কিছু প্রচার করবেন না, যাতে ভক্তরা ভুল পথে ধাবিত হন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫