কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: শনিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী স্কুলের ৭ম শ্রেণির ছাত্র ওমর কে বাস থেকে ফেলে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও সমাবেশ করেছে। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা বেশ কয়েকটি পরিবহন ভাংচুর করে।
সুত্র জানায়, কালিয়াকৈর জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র ওমর কে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় শনিবার সকালে একটি মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশাল একটি মিছিল নিয়ে চন্দ্রা ত্রিমোর এলাকা প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে তিনটি বাস ভাংচুর করে এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। মিছিল শেষে শিক্ষার্থীরা একটি সমাবেশে মিলিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা ওমর হত্যাকারীর ফাঁসির দাবি জানায়। এ ছাড়াও মহাসড়কে বিদ্যালয় থেকে নিজস্ব বাস সার্ভিস চালু ও ফুটপাত দখলমুক্ত করার দাবি জানায়।
উল্লেখ্য বৃহস্পতিবার স্কুল ছুটি শেষে ওই শিক্ষার্থী বাসায় যাওয়ার উদ্দেশ্যে আজমেরী গাড়িতে উঠলে বাসের হেলপার তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মূত্যু হয়। পুলিশ বাদী হয়ে গাড়ীর ড্রাইভার আকতারুজ্জামান ও হেলপার কে আসামী করে দুজনের নামে মামলা দায়ের করে।
হাইওয়ে পুলিশ জানায়, ওই ঘঁনায় বাসের ড্রাইভারকে গ্রেফতার করা সম্ভব হলেও হেলপার পলাতক রয়েছে।
বঙ্গবন্ধু সরকারী স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাশ বলেন, আমরা ওমর হত্যাকারীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই এবং শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্কুলছাত্র ওমর হত্যার প্রতিবাদে অবরোধ ভাংচুর মানববন্ধন
আপডেট :January 19, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
