Skip to content

স্ত্রীর আত্মবিশ্বাস ফেরাতে যা করছেন আয়ুষ্মান

স্টাফ রিপোর্টার ॥
সম্প্রতি কেমোথেরাপি পর্ব শেষ হয়েছে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই খবর জানান তাহিরা। কেমোথেরাপি পর্ব শেষ হওয়ার পরই নিজের চুলকে বিদায় জানিয়েছেন অভিনেতা-পতœী। ইনস্টাগ্রামে তিনি যখন মাথা মুণ্ডনের সেই ছবি শেয়ার করেন, তখন তাঁর সুস্থ হওয়ার প্রার্থনায় ভরে যায় সোশ্যাল হ্যান্ডেলের দেওয়াল। তবেমাথা মুড়িয়ে ফেললেও অভিনেতা-পতœীকে যে ‘বস লেডি’ মনে হচ্ছে, তা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন অনেকেই। আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপের কথাই বলা হচ্ছে।

আর এবার মস্তক মুণ্ডনের পর স্ত্রীর সঙ্গে সেলফি তোলেন আয়ুষ্মান খুরানা। স্ত্রীর সঙ্গে তোলা সেই ছবি সোশ্যাল সাইটে শেয়ারও করেন ‘বাধাই হো’ অভিনেতা। স্ত্রীর প্রতি আয়ুষ্মানের ওই ভালবাসার ছবি দেখে যেন ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। বিয়ের ২০ বছর পর ক্যান্সার আক্রান্ত স্ত্রীর পাশে ও সব সময় থেকে মানসিকভাবে তাঁকে শক্ত করতেই এখন উঠেপড়ে লেগেছেন বলিউডের এই অভিনেতা।

সম্প্রতি স্তন ক্যান্সারে আক্রান্ত হন আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। নিজের ইনস্টা হ্যান্ডেলে নিজের অসুস্থতার কথা শেয়ার করেন তাহিরা। তবে স্তন ক্যানসারের প্রথম পর্যায়ে তিনি রয়েছেন বলেও জানান আয়ুষ্মানের স্ত্রী। এরপরই তাঁর কেমোথেরাপির পালা শুরু হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫