Skip to content

ভোটাধিকার হরণকারী আ’লীগকে মানুষ কখনোই ক্ষমা করবে না: মির্জা ফখরুল

বাংলাভূমি ডেস্ক ॥
জনগণের ভোটাধিকার লুট ও মা-বোনদের সম্ভ্রম হরণকারী আওয়ামী লীগকে দেশের মানুষ কখনই ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার ঠাকুরগাঁও পৌর এলাকায় নির্বাচনোত্তর এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কিংবা জাতীয় ঐক্যফ্রন্টের পরাজয় হয়নি, হয়েছে আওয়ামী লীগের। এ দলটি লজ্জা থাকলে আর কখনই গণতন্ত্রের কথা মুখে আনতে পারবে না।

তিনি বলেন, ভোট ডাকাতি, কারচুরি ও প্রহসনের এই ভোট দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও ভোট ডাকাতির চিত্র দেখেছে। তারা অভিযোগ খতিয়ে দেখতে বলেছে। মূলত ৩০ ডিসেম্বর দেশে কোনো ভোটই হয়নি।

মির্জা ফখরুল বলেন, ভোট ডাকাতির সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। সারা বিশ্ব দেখেছে- আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হতে পারে না।

মির্জা ফখরুল সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে অনতিবিলম্বে পুনর্র্নিবাচনের দাবি জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫