Skip to content

কালীগঞ্জে বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদ বিরোধী সভা

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদ বিষয়ে স্কুল শিক্ষার্থীরা যেন সচেতন হয়ে সেই সব বিষয় প্রতিরোধ গড়ে তুলতে পারে তার লক্ষ্যে কালীগঞ্জে বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে এ সভায় স্কুলের প্রধান শিক্ষক মু. মোমতাজউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর মিয়া।
এই সময় উপস্থিত ছিলেন বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, কালীগঞ্জ উপজেলার শিক্ষক সমিতির সভাপতি দীলিপ কুমার দাস, সিনিয়র শিক্ষক প্রনয় কুমার দাস, শিক্ষক মো. ওমর আলী মোল্লা ও হাসান সাহেদ প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫