Skip to content

এবার মুখ খুললেন কঙ্গনাও

বিনোদন ডেস্ক ॥
এবার কর্মক্ষেত্রে যৌন হেনস্তা নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতও। তার অভিযোগের তীর ‘কুইন’ পরিচালক বিকাশ বহেলের দিকে।

কঙ্গনার বক্তব্য, যৌন হেনস্তা নিয়ে বি-টাউনের সেলিব্রেটিরা মুখ খোলায় এখন অনেকেই এ ধরনের অপকর্মের আগে দুবার ভাববেন। খবর জিনিউজের।

এ নিয়ে রানী মুখোপাধ্যায় বলেছিলেন- প্রত্যেক মেয়েরই জানা উচিত- কীভাবে নিজেদের সুরক্ষিত রাখতে হয়। সেভাবে নিজেকেই তৈরি করা উচিত। মহিলাদের প্রয়োজনে মার্শাল আর্টও শেখা উচিত।

কঙ্গনা রানীর সেই বক্তব্যকেই সমর্থন করে মুখ খুলেছেন। তিনি বলেন, প্রত্যেককে নিজের সুরক্ষা নিজেই সুনিশ্চিত করতে হবে। অন্য কেউ করে দেবে না।

কঙ্গনা জনসমক্ষে যৌন হেনস্তা প্রসঙ্গে বলেন, একবার এক ব্যক্তি জনসমক্ষে আমার নিতম্বে চিমটি কেটেছিল। আমার দিকে তাকিয়ে ছিল। এ ধরনের ঘটনাকে ঠিক কী বলবেন?
এ বলিউড অভিনেত্রী আরও বলেন, তবে নিরাপত্তা মানে শুধু ক্যারাটে কুংফু নয়, নিরাপত্তা মানে আপনি যার সঙ্গে যাচ্ছেন, যেন সে আপনার নিরাপত্তা দিতে পারে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫