Skip to content

বঙ্গবন্ধু মেডিকেলে কর্মচারীদের সঙ্গে নার্সদের সংঘর্ষ

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে চতুর্থ শ্রেণির কর্মচারী ও নার্সদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে একজন নার্স ও একজন চতুর্থ শ্রেণির কর্মচারীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যেই নার্স ও কর্মচারীরা সংঘবদ্ধ হয়ে মুখোমুখি অবস্থান নেন।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় কর্মরত আনসার সদস্য ও শাহবাগ থানার পুলিশ নিযুক্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এ দুই ব্যক্তির মধ্যে ইতিপূর্বে ব্যক্তিগত কারণে সম্পর্কের অবনতি ঘটে। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ঘটনার সূত্রপাত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোজাফফর আহমেদ বলেন, একজন নার্স ও কর্মচারীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে এটি তেমন কোনো জটিল সমস্যা নয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যস্থতায় পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫