Skip to content

প্রিয়াঙ্কার চেয়ে তার কুকুরের পোশাক ৩৬ গুণ দামি

বিনোদন ডেস্ক ॥
নানা রকম কর্মকাণ্ড নিয়ে আলোচনায় থাকেন তারকারা। বলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্গা চোপড়া
তার রাজকীয় বিয়ে নিয়ে অনেক দিন আলোচনায় ছিলেন। বিয়ের পর এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন সাবেক এ বিশ্বসুন্দরী।

সম্প্রতি এই নায়িকার কুকুরের একটি পোশাক নিয়ে চলছে আলোচনা। প্রিয় পোষা কুকুর ডায়ানাকে শীতের হাত থেকে বাঁচাতে একটি জ্যাকেট পরিয়ে ছিলেন পিসি। এই জ্যাকেল পরিয়েই এখন আলোচনার শিরোনামে প্রিয়াঙ্কা ও তার ডায়ানা।

জানা গেছে আলোচিত এই নায়িকা তার কুকুরকে যে জ্যাকেটটি পরিয়েছিলেন সেটি সাধারণ কোনো জ্যাকেট নয়, মনক্লার ব্রান্ডের সেই জ্যাকেটের মূল্য ৩৬ লাখ ৮৩ হাজার ৮২৫ রুপি! কুকুরের জ্যাকেটের দাম শুনেই হয় তো অনেক চোখ কপালে উঠেছে।

মজার ব্যপার হলো সুইজারল্যান্ডে বেড়ানোর সময় পিসিও একই ব্রান্ডের জ্যাকেট পরেছিলেন। যেটির দাম ছিল ১ লাখ ৪২ হাজার ৬৯০ রুপি। প্রিয়াঙ্কার চেয়ে তার কুকুরের পোশাকটি ৩৬ গুণ দামি। নিজের পোষা প্রাণীর প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত তৈরি করলেন পিগি।

এই খবর ছড়ানোর পর প্রিয়াঙ্কার প্রতি শ্রদ্ধা বেড়েছে অনেকের। আবার নিন্দুকরা বলছে এটা এই নায়িকার আদিক্ষেতা ছাড়া আর কিছুই নয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫