Skip to content

অনেকটা সুস্থবোধ করছেন এরশাদ

বাংলাভূমি ডেস্ক ॥
সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অনেকটাই সুস্থবোধ করছেন বলে জানিয়েছেন তার ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

শুক্রবার সকাল থেকে এরশাদ স্বাভাবিক খাবার খেয়েছেন বলেও জানান তিনি।

খন্দকার দেলোয়ার জালালী বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন এরশাদ। কিছুটা সময় হেঁটেছেন। শারীরিক দুর্বলতা কেটেছে অনেকটা। পায়ের ব্যথাও কমেছে।

তিনি জানান, চিকিৎসকরা বলেছেন, এভাবে শারীরিক উন্নতি অব্যাহত থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে পুরোপুরি হাঁটতে পারবেন তিনি।

গত ২০ জানিুয়ারি নিয়মিত মেডিকেল চেকআপের অংশ হিসেবে সিঙ্গাপুর যান এরশাদ। ওইদিন দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে (এসকিউ-৪৪৯) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

একাদশ জাতীয় নির্বাচনের আগে গত ১২ ডিসেম্বর ‘উন্নত চিকিৎসার জন্য’ সিঙ্গাপুরে গিয়েছিলেন এরশাদ। জয়ী হওয়ার পর দেশে ফিরে শপথও নেন। কিন্তু এরপর থেকেই তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫