Skip to content

সৈয়দপুরে খামারবাড়িতে স্বামী-স্ত্রীর গলাকাটা লাশ

বাংলাভূমি ডেস্ক ॥
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় একটি খামারবাড়ি থেকে স্বামী ও স্ত্রীর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

রোববার সকালে সৈয়দপুর খাতামধুপুর ইউনিয়নের ৫নং ওয়াডের বালাপাড়া গ্রাম থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত খামার মালিক নজরুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী সালমা খাতুন (৪৫) একই এলাকার বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বালাপাড়া এলাকার একটি ফাঁকা জায়গায় অবস্থিত খামারবাড়িতে বসবাস করতেন স্বামী-স্ত্রী ও তাদের এক কর্মচারী।

গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির ভেতরে ঢুকে নজরুল ইসলাম ও পরে তার স্ত্রী সালমা খাতুনকে গলাকেটে হত্যা করে। এসময় গরু-ভেড়া পালনকারী কর্মচারী আবদুর রাজ্জাক এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি ও আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫